শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১১:৪২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

উপজেলা নির্বাহী অফিসার মমিন , তার খুটির জোর কোথায় ? জানতে চায় এলাকাবাসী....

logoমো: মোস্তফা মিয়া,শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০, রাত ৩:১৪ সময় 0680
খবরের সময় ডেস্ক

খবরের সময় ডেস্ক

মো: মোস্তফা মিয়া
    সাম্প্রতিক সময়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক পুরনো মূল্যবান গাছের ডাল-পালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তে কেটে ফেলার নামে গাছগুলোর সিংহভাগই কেটে ফেলা হয়। ফলে অসংখ্য পাখি তা মৌসুমি আশ্রয়স্থল ও প্রজনন স্থান হারিয়ে ফেলেছে। প্রায় চার বছর আগে উপজেলা পরিষদ চত্ত্বরের গাছ গুলোতে পাখিদের বাসস্থান বানিয়ে দিতে স্থানীয় একটি বেসরকারী উন্নয়ন সংস্থা এগিয়ে আসে। কেটে দেওয়া উল্লেখিত গাছের ডাল-পালা ও কান্ডের গুরুত্বর্পূণ স্থানে পাখির বাসা বাঁধার জন্য প্রয়োজনীয় মাটির পাতিল,কলস স্থাপনের ব্যবস্থা করেছিল। স্বল্প সময়ের ব্যাবধানে গাছের ডাল-পালা গুলো কেটে ফেলায় প্রতিদিন সকাল ও বিকাল হলেই পাখিরা দলবেধে উপজলো চত্ত্বরে তাদের আশ্রয়স্থল খুঁজে বেড়ায় । বর্তমানে পাখিগুলোর ঐ সকল গাছের ডাল-পালায় বসার-সুযোগ নাই। বাধ্য হয়ে পাখিরা অজানার উদ্দশ্যেে চলে যায়। স্থানীয় বিজ্ঞজনদের মতে সাম্প্রতিক সময়ে নির্দয়ভাবে গাছের ডাল গুলো কেটে ফেলায় পাখিরা তাদের পুরাতন আশ্রয়স্থল হারিয়ে ফেলে। অন্যদিকে বিভিন্ন প্রজাতির গাছের ডাল কাটার ফলে উপজেলা চত্বরের চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। একই সাথে দেড়যুগ পূর্বে উপজেলা পরিষদ চত্তরে সরকারিভাবে গড়ে তোলা ভেষজ ঔষধির বাগানটিও উজাড় করে দেয়া হয়েছে। এদিকে প্রতিদিন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে নানাবিধ কাজে আসা সমগ্র পীরগঞ্জের আগন্তকদের ছায়াদান করা উপজেলা পরিষদের গাছ গুলোর ডাল কেটে যেভাবে উজাড় করা হয়েছে।  তাতে আসছে গরমের মৌসুম, মানুষরা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারবেনা। এমনকি ডালপালাহীন গাছের নিচে দাঁড়ানোও হবে কষ্টকর। এ বিয়ষে উপজেলা প্রাণী সম্পদ র্কমর্কতা ডাঃ তাজুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ক্ষমতার মালিক। এখানে আমরা কি বলতে পারি। সৃষ্ট পরিস্থিতির ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার টি,এম, এ, মমিনের সাথে স্থানীয় সংবাদকিদের সাথে  কথা হলে তিনি নবীর সুন্নৎ কে তাচ্ছিল্য করে বলেন " দাড়ি সেভ  করলে যেমন মুখমন্ডলকে সুন্দর দেখায়, সেরকম উপজেলা পরিষদ চত্বরের গাছের ডাল-পালা গুলো কেটে দিয়ে পরিষদ চত্বরের  সৌন্দর্য  বৃদ্ধি করা হয়েছে। উত্তরটি ধর্মপ্রাণ মুসলিম সমাজে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকের মতে তার এই কর্মকাণ্ড পরিবেশ বিরোধী,অগ্রহনযোগ্য, অসঙ্গতিপূর্ণ এবং দূঃখ জনক। 
এদিকে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের অধীনে বাস্তবায়নাধীন গৃহ নির্মান প্রকল্প। বর্তমানে পীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের অধীনে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেটে অনুমোদিত ২৮৫টি গৃহ নির্মানের কাজ চলছে। বাজটেে ঘর নির্মান বাবদ প্রতিটি ঘর বাবদ ব্যয় এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজের সার্বিক দায়িত্বে ও পরিচালনায় রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি পার্শ্ববর্তী ঘোরাঘাট উপজেলা দিনাজপুর এর একজন ঠিকাদারকে এনে প্রকল্প বাস্তবায়নের কাজ দেন। উক্ত ঠিকাদার পীরগঞ্জ উপজেলা এলাকা থেকে নির্মান শ্রমিক না নিয়ে, তার নিজ উপজেলা ঘোড়াঘাট থেকে শ্রমিক নিয়োগ দেন। যতদুর জানা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব টি এম আব্দুল মমিন সাহেবের পূর্ববর্তী কর্মস্থল ছিল ঘোরাঘাট উপজেলা, দিনাজপুর। মমিন সাহেব বিসিএস ক্যাডার অফিসার বিধায় চাকরিটি বদলীর চাকরি। পীরগঞ্জে মমিন সাহেবকে ইচ্ছে করে কেউ অনেক দিন রাখতে পারবেনা প্রশ্ন ১৯৬৫ সালে লাগানো পুরাতন গাছ গুলো কেটে ফেলা ডালপালা গুলো কে কি ভাবে ফেরৎ দেবে? এমন প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। পীরগন্জের বিভিন্ন এলাকার লোকেরা উপজেলা সদরের প্রয়োজনীয় কাজের জন্য আসা ক্লান্ত লোকজন এখন কোন গাছের ছায়ায় বিশ্রাম নেবে ? বিষয় টি সচেতন মহলের উর্দ্ধতন  কর্মকর্তা সহ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছেন সমগ্র পীরগঞ্জ  এলাকাবাসী। এলাকাবাসীর প্রশ্ন এতো অনিয়ম এবং জনস্বার্থ বিরোধী কাজ করেও তিনি কিভাবে পীরগঞ্জে টিকে আছেন এবং তার খুটির জোর কোথায়?

বিষয়- আইন ও বিচার, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর